২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সামরিক প্রধানরা বরখাস্ত

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধানদেরকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র বিবিসি কে একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 09:30 PM

Updated : 26 Jul 2022, 12:03 PM

তাদের জায়গায় বুহারি শিগগিরই নতুন প্রধানদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। বুহারি আকস্মিক এ পদক্ষেপ নেননি। বোকো হারাম জঙ্গিদের ঠেকাতে সামরিক বাহিনীর ব্যর্থতার জন্য বুহারি বরাবরই সমালোচনার শিকার হয়ে আসছিলেন।

বোকো হারাম জঙ্গিরা এবছরের শুরুর দিকে বেশিরভাগ অঞ্চল খোয়ানোর পর থেকে সম্প্রতি দফায় দফায় গেরিলা হামলা শুরু করেছে। এসব হামলায় মারা গেছে ২৫০ জনেরও বেশি মানুষ।

নতুন সামরিক প্রধানরা প্রতিবেশী দেশ চাদ, ক্যামেরুন এবং নাইজারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবেন বলে আশা করা হচ্ছে। এই তিন দেশের সামরিক বাহিনী একজোট হয়ে বোকো হারামের বিরুদ্ধে লড়ছে। ওদিকে, বোকো হারামও এ দেশগুলোর ওপর হামলা জোরদার করেছে।

সামরিক একটি সূত্র বিবিসি কে জানিয়েছে, ক্যামেরুনে রোববার সন্ধ্যায় বোকো হারামের আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নাইজেরিয়া সীমান্তের কাছে ফোটোকোলে আত্মঘাতী হামলায় হামলাকারীরাসহ দুই সেনাও নিহত হয়েছে।