২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সেনা ব্যারাকে ভবন ধস, নিহত ২৩

রাশিয়ার সাইবেরীয় শহর ওমস্কের কাছে সেনা ব্যারাকে একটি প্রশিক্ষণ ভবনের একাংশ ধসে পড়ে অন্তত ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 05:45 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরো ১৯ জনকে।৫ জন  এখনো নিখোঁজ রয়েছে।

রোববার রাতে এ দুর্ঘটনার সময় ভবনটিতে ৩শ’রও বেশি সেনাসদস্য ছিল। প্যারাট্রুপারের প্রশিক্ষণ চলছিল তাদের।

বিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে ভবনটির সংস্কার করা হয়েছিল।দুর্বল নির্মাণের কারণে ভবনটি ধসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে অবহেলাজনিত কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ১৯ সেনা সদস্যই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের মস্কোতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন জানান, সেনা সদস্যরা ঘুমানোর জন্য বিছানায় যওয়ার সঙ্গে সঙ্গে ৪ তলা ভবনটি তাদের ওপর ভেঙে পড়তে থাকে।

এ ভবন ধস ও প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।