২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে শীর্ষ তালেবান কমান্ডার নিহত 

আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের অন্যতম শীর্ষ কমান্ডার হাজি ওয়াজির নিহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2015, 03:52 PM

Updated : 25 Apr 2022, 01:34 PM

শনিবার হেরাত প্রাদেশিক পুলিশের প্রধান আব্দুল মজিদ রোজির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিনহুয়া। 
 
“পশ্চিম আফগানিস্তানের তালেবান জঙ্গিদের কমান্ডার হাজি ওয়াজির, একটি বাড়িতে বসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সময়, গোয়েন্দা তথ্যানুযায়ী শনিবার সকালে ওই বাড়িতে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন,” বলেছেন তিনি। 
 
কমান্ডার ওয়াজির হেরাত ও সংলগ্ন প্রদেশগুলোর প্রায় ৫০০ জঙ্গিকে নেতৃত্ব দিতেন। তার নিহত হওয়ার ঘটনাটি পশ্চিম আফগানিস্তানের তালেবানের জন্য একটি বিপর্যয় বলে জানিয়েছেন রোজি।  
 
শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবান জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৩০ আফগান পুলিশ নিহত হয়েছেন।