২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে ব্রিটিশ শিশুদের বহনকারী বাস উল্টে নিহত ১

৩৪ শিশুকে বহনকারী একটি ব্রিটিশ বাস বেলজিয়ামের একটি সড়কে দুর্ঘটনায় পড়ে উল্টে গিয়ে অন্তত একজন নিহত হয়েছেন। 

রয়টার্স

রয়টার্স

Published : 28 Jun 2015, 04:38 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

রোববার সকালে বেলজিয়ামের উপকূলের কাছে একটি সড়কে এ ঘটনা ঘটেছে বলে বেলজিয়ামের গণমাধ্যমগুলো জানিয়েছে। 
 
নিহত ব্যক্তি বাসটির চালক বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। 
 
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একপাশে কাত হয়ে পড়ে থাকা বাসটিতে শিশুদের আটকা পড়ে থাকতে দেখা গেছে। 
 
ঘটনা সম্পর্কে মন্তব্য জানার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
 
শিশুদের কেউ বা সঙ্গী ছয় অভিভাবকের কেউ আহত হননি বলে খবরে বলা হয়েছে।  
 
স্থানীয় শহর মিডলকের্ক এর মেয়র জান্না রোমেল বলেছেন, “একজন চালক নিহত হয়েছেন, অপরজন গুরুতর আহত হয়েছেন। সামান্য আঘাত পাওয়া কয়েকটি শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।”