২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ টালির মৃত্যু

বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত সবচেয়ে বয়স্ক মানুষ যুক্তরাষ্ট্রের জেরালিন টালি মিশিগানে মারা গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2015, 08:31 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

১১৬তম জন্মদিন পালনের ২৬দিন পরই মারা গেলেন এই নারী। টালির পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

১৮৯৯ সালের ২৩ মে জন্মগ্রহণ করেছিলেন টালি।

এপ্রিলে যুক্তরাষ্ট্রের আরকানস এর বাসিন্দা গারট্রুড উইভার মারা গেলে জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায় এক নম্বরে উঠে আসে টালির নাম।  

বুধবার রাতে ডেট্রয়েটের ইংকস্টার শহরতলীর নিজ বাড়িতে মারা যান টালি। সেখানে তিনি তার মেয়ে থেলমা হলোওয়ের (৭৭) সঙ্গে বাস করতেন।

টালির পরিবারের সদস্য ক্রিস্টোন্না ক্যাম্পবেল বলেন, “তিনি খুবই চমৎকার একজন মানুষ ছিলেন। তিনি আমাদের নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনাতেন, যা আমরা খুবই উপভোগ করতাম।”

জর্জিয়ায় জন্মগ্রহণ করা টালি ১৯৩৫ সালে স্বামী আলফ্রেড টালির সঙ্গে মিশিগানে যান।১৯৮৮ সালে আলফ্রেড মারা যান।

জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের পরিচালক রবার্ট ইয়ং বলেন, “বিশ্বাস হচ্ছে না টালি মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন।”

“কয়েক সপ্তাহ আগেও তিনি চারপাশে হেঁটে বেড়াতেন।”

ইয়ং জানান, টালির মৃত্যুর পর পরবর্তী বয়স্ক ব্যক্তি হতে পারেন সুসান্নাহ মুশহাত্ জোন্স। ১১৫ বছর বয়সী জোন্স অ্যালাবামায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি নিউইয়র্কের ব্রুকলিনে বাস করছেন।