সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে কুর্দিদের বিজয়
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত তাল আবায়েদ শহর কুর্দি যোদ্ধারা ঘিরে ফেলেছে বলে জানিয়েছে।
এতে করে জঙ্গি গোষ্ঠীটির একটি প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে গেছে। আল-আবাইদ শহর দখল করার ফলে কুর্দিরা তুরস্ক সীমান্তে পূর্বদিকে ইরাক থেকে পশ্চিমে কোবানি পর্যন্ত তাদের অন্যান্য নিয়ন্ত্রণ এলাকাগুলোর সঙ্গে সংযোগ রক্ষা করতে সক্ষম হবে।
কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর পূর্ব ও পশ্চিম দিক থেকে অগ্রসর হওয়া কুর্দি বাহিনী রোববার তাল আবায়েদ উপকণ্ঠে পৌঁছায়।
সোমবার বিকালে রাকা প্রদেশের তাল আবায়েদের দক্ষিণে এক হয় দুই কুর্দি ইউনিট। এরপরই কুর্দি কমান্ডার জানান, তাল আবায়েদ সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের পালানোর আর কোনো পথ নেই।
তবে তাল আবায়েদের পূর্ব ও দক্ষিণাঞ্চলে লড়াই এখনো চলছে বলে জানা গেছে খবরে।
