২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৪

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে চারজন নিহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 09:43 AM

Updated : 25 Apr 2022, 01:26 PM

সোমবার রাতে এই হামলা চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী আধা-স্বায়ত্বশাসিত এই অঞ্চলটির একটি গাড়ি লক্ষ করে ড্রোন থেকে দুটি মিসাইল ছোঁড়া হয়।
ওই গাড়িটি সন্দেহভাজন বিদ্রোহী-জঙ্গিদের বহন করছিল বলে ধারণা করা হয়।

তবে এখনো পর্যন্ত নিহত বিদ্রোহীদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগে এবং পরে অঞ্চলটির আকাশে ড্রোনের টহল চলতে থাকে। ফলে স্থানীয় অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এই হামলা নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের পার্বত্য অঞ্চলগুলো নয়দফা হামলা চালানো হলো।
ছয়মাসে এ ধরনের হামলায় ৫৫ জনেরও বেশি মানুষ নিহত ও অনেকে আহত হয়েছেন।