২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিকম্পের পর খুলতে শুরু করেছে স্কুল

নেপালে গত মাসে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজার হাজার স্কুল নতুন করে খুলতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 07:44 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

ভূমিকম্পে নেপালের ৮ হাজার স্কুলের প্রায় ২৫ হাজার ক্লাশরুম ক্ষতিগ্রস্ত হয় ।

এ স্কুলগুলোর মধ্যে অনেকগুলোকে বাঁশ আর কাঠ দিয়ে আপাতত ক্লাস নেয়ার উপযোগী করা হয়েছে।

প্রাথমিকভাবে শিশুদেরকেধ্বংসলীলার পর মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসার উপায় শেখানো হবে।

ভূমিকম্পের পর মে মাস পর্যন্ত কাঠমান্ডুর ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ও এর আশপাশের সবগুলো স্কুল বন্ধ ঘোষণা করে নেপাল সরকার। সেখানে এখনো ভূমিকম্পের পর স্বাভাবিক জীবন শুরুর চেষ্টায় আছেমানুষ।

ভূমিকম্পে গোর্খা জেলার স্কুলগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জেলার প্রায় ৯০ শতাংশ স্কুল ধ্বংস হয়ে গেছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হিসাবমতে, নেপাল সরকার সব মিলিয়ে ১৫ হাজার অস্থায়ী শিক্ষাকেন্দ্র খোলার পরিকল্পনা করছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা লাভাদেও আওয়াস্থি বলেন, “আগামী দুই বছর অস্থায়ী শ্রেণীকক্ষেই শিক্ষাদান কার্যক্রম চলবে। ওই সময়ে বিদ্যালয় ভবনগুলো পুননির্মাণ ও সংস্কার করা হবে।”

এখন স্কুলগুলোতে পড়াশুনার পরিবর্তে শিশুরা খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশি অংশ নিচ্ছে। মানসিক চাপ কাটিয়ে শিশুদের আবার স্বাভাবিক জীবনে ফেরাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ছাড়াও পাজল ও ছবির বই বিতরণ করা হচ্ছে। তবে এখনো অনেক বাবা-মা সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন।

আট বছর বয়সী এক শিশুর মা মিনা শ্রেষ্ঠা বলেন, “এখনো পরাঘাতে মাটি কেঁপে ওঠে। এ কারণে আমদের পক্ষে শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্তে থাকা কঠিন হয়ে গেছে।”

“তবে শিক্ষকরা আমাদের নিশ্চয়তা দিয়ে বলেছেন, শ্রেণীকক্ষগুলো নিরাপদ। এছাড়া যদি আমার ছেলের তার বন্ধুদের সঙ্গে পুনরায় দেখা হয় তাহলে তার মন ভাল হবে বলেও মনে হচ্ছে।”

ওদিকে, এ সপ্তাহের শুরুতে জাতিসংঘ নেপালে আরও খাদ্য ও তাঁবু পাঠানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

নেপাল সরকার দেশের অবকাঠামো ঠিক করতে আরও অর্থ সাহায্য কামনা করেছে।