২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটো-রাশিয়া পাল্টাপাল্টি সামরিক মহড়া

পাল্টাপাল্টি সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট নেটো এবং রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2015, 08:35 PM

Updated : 25 Apr 2022, 01:24 PM

উরাল পর্বত এবং পশ্চিম সাইবেরিয়ায় আকস্মিক আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া। এতে অংশ নিচ্ছে ১২ হাজার সেনা এবং ২৫০ টি বিমান।

রাশিয়ান সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট এর সক্ষমতা পরীক্ষা করাই মহড়ার উদ্দেশ্য। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।

অন্যদিকে, আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও অন্য আটটি ইউরোপীয় দেশ প্রায় ১শ’ টি জঙ্গি বিমান এবং ৪ হাজার জন সামরিক কর্মকর্তা নিয়ে মহড়া শুরু করেছে। নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের সীমানায় দু সপ্তাহ ধরে চলবে এ মহড়া।

রাশিয়া এবং নেটো- দুয়ের মহড়াই শুরু হয়েছে একই দিনে সোমবারে।

ইউক্রেইন পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্কে উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি এ মহড়া হচ্ছে।

রাশিয়া কয়েক মাস পর ‘সেন্টার-২০১৫’ নামে ব্যাপক একটি সামরিক মহড়ার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে শুরু হওয়া চারদিনের ওই মহড়া তারই প্রস্তুতি।

অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার যুদ্ধবিমান নরডিক এলাকার দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করার পরিপ্রেক্ষিতে  নেটো সামরিক মহড়া শুরু করেছে।