অর্ধশতাব্দী পর গ্রেপ্তার সাজাপ্রাপ্ত খুনী
অর্ধশতাব্দী ধরে পালিয়ে বেড়ানো সাজাপ্রাপ্ত এক খুনীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুলিশ।
ফ্র্যাঙ্ক ফ্রেশওয়াটার (৭৯) ওহিও রাজ্য সংশোধন কেন্দ্র থেকে ১৯৫৯ সালে পালিয়ে যান। এরপর ১৯৭৫ সালে পশ্চিম ভার্জিনিয়ায় ধরা পড়লেও সেখান থেকে পালিয়ে যান ফ্রেসওয়াটার।
এরপর থেকে আক্ষরিক অর্থেই অদৃশ্য ছিলেন তিনি।
ধারণা করা হচ্ছে বিশ বছর ধরে তিনি ছদ্মনামে ফ্লোরিডাতেই বসবাস করছিলেন।
ব্রেভার্ড কাউন্টির কর্মকর্তারা বিবিসিকে জানান, আঙ্গুলের ছাপ পরীক্ষা করতে ফ্রেসওয়াটারকে কিছু কাগজে সই করতে দিয়েছিলেন তার। কাজটি এত সাবধানে করা হয়েছিল যে, তিনি তা বুঝতেই পারেননি।
এরপর এক সপ্তাহ ধরে তাকে গোপন নজরদারিতে রাখা হয়। ফ্লোরিডার মেলবোর্নের প্রত্যন্ত অঞ্চলে ট্রেইলার রেখে আসায় সূত্র ধরে ইউএস মার্শাল ও ফ্লোরিডার পুলিশ তার সঙ্গে দেখা করে।
ফ্রেশওয়াটারের পুরানো একটি ছবি দেখিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, "আপনি কি এই ব্যক্তিকে কোথাও দেখেছেন?"
ব্রেভইয়ার্ডের শেরিফ বলেন, "প্রথমে দৃষ্টিতে তার উত্তর ছিল, আমি এই লোকটাকে বহু বছর ধরে দেখিনা!"
"এরপর মজা করে বলেছিলেন, আমাকে তোমরা ধরেই ফেললে!"
১৯৫৭ সালে জুলাইয়ে একজন পথচারী ফ্রেস ওয়াটারের গাড়ির ধাক্কায় নিহত হন। তার সাজা এক থেকে ২০ বছর পর্যন্ত হতে পারত।
কিন্তু বয়সের কথা বিবেচনা করে তাকে ওহিও সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় স্যান্ডাক্সিতে। ১৯৫৯ সালে সেখান থেকেই পালিয়ে যান ফ্র্যাঙ্ক ফ্রেশওয়াটার।
