২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে অভিযানে নিহত ৩২

পাকিস্তানের খাইবার এজেন্সিতে এক সেনা অভিযানে ২৭ জঙ্গি-বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 12:17 PM

Updated : 25 Apr 2022, 01:19 PM

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেসের জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রশাসিত পার্বত্য অঞ্চল খাইবার এজেন্সিতে জঙ্গি-বিদ্রোহীদের গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। সন্ধ্যাপল, তোরদারা, কান্দওয়ালা এবং মেহেরবান কালে এলাকায় খাইবার-টু নামে এই অভিযান পরিচালনার করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক এই অভিযানে ২৭ জঙ্গি-বিদ্রোহী নিহত হয়েছেন।

অভিযানে একজন ক্যাপ্টেনসহ পাঁচ সেনাও নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।