২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় ১৫ প্রভাবশালীর মৃত্যুদণ্ড কার্যকর

উত্তর কোরিয়া শীর্ষ কয়েকজন সরকারি কর্মকর্তাসহ ১৫ প্রভাবশালী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 10:49 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে উপমন্ত্রী পর্যায়েরও দুইজন রয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা। 

উত্তর কোরিয়ার  নেতা কিম জং উনের নীতির সমালোচনা করা এবং তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলার কারণে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। উন এ বছরই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।

এরপর গত  চার মাসে প্রতি সপ্তাহে একজন একজন করে মোট ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া।

২০১১ সালে বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার শাসনভার গ্রহণ করেন কিম জং উন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিম পরিবারের এর আগেও এ ধরনের নৃশংস পন্থা অনুসরণ করার নজির আছে।

২০১৩ সালে বর্তমান নেতা কিম জং উন তার নিজের ফুফা জং সং থায়েককে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দেন।