২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের আদালত।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 06:29 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

২০০৭ সালে সামরিক অভিযান চালিয়ে লাল মসজিদের ধর্মীয় নেতা গাজী আব্দুল রশীদ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

এ মামলায় মুশাররফকে একাধিকবার আদালতে হাজিরা দিতে বলা হলেও আদালতে যাননি তিনি। হাজিরা এড়াতে তার পক্ষ থেকে আদালতে আবেদনও করা হয়। আদালত বৃহস্পতিবার সেআবেদন খারিজ করে মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

স্বেচ্ছা-নির্বাসন থেকে দেশে ফেরার পর থেকেই একের পর এক মামলার সম্মুখীন হয়েছেন মুশাররফ। ২০১৩ সালে তার বিরুদ্ধে লাল মসজিদের গাজী আবদুল্লাহ ও তার স্ত্রী হত্যা মামলা দায়ের হয়।

এছাড়া, অন্যান্য মামলার মধ্যে আছে ২০০৭ সালে সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা। রাষ্ট্রদ্রোহিতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে।