পাকিস্তানে জিপ খাদে, একই পরিবারের ১০ জনের মৃত্যু
পাকিস্তানে একটি দ্রুতগামী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ নারীসহ অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
জিপটি খাইবার পাখতুনখোয়ার মানসেরা জেলার বালাকোট থেকে সাংগারে যাচ্ছিল।
মৃত্যুবরণকারীদের সবাই একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরো ৩ জন প্রাণে বেঁচে গেলেও তারা আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ওমরা হজ পালন শেষে আসা এক আত্মীয়কে বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
