২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসে হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে পার্লামেন্ট ভবন এলাকায় বুধবারের হামলায় সরাসরি জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 07:23 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ওই হামলায় ২০ বিদেশি পর্যটকসহ ২৩ জন নিহত হয়। দুই বন্দুকধারীর একজন বারদো জাদুঘরে হামলা করে। তার নাম ইয়াসিন লাবিদি। কর্তৃপক্ষ এই ব্যক্তিকে চেনে বলেই খবর পাওয়া গেছে।
 
লবিদি ও তার সঙ্গে থাকা অপর বন্দুকধারী হাতেম খাচনাওউয়ি নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়। 
 
সন্দেহভাজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি এবং হামলায় তাদের কি ভূমিকা ছিল তাও স্পষ্ট জানা যায়নি।