সিঙ্গাপুরের জনক লি গুরুতর অসুস্থ
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার জানানো হয়, লিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি নিউমনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯১ বছর বয়সী সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি।
সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “লি কুয়েন ইয়েউ এখনও গুরুতর অসুস্থ। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।”
এর আগে মঙ্গলবার জানানো হয়েছিল, সংক্রমণের কারণে লি এর স্বাস্থ্যের অবনতি হয়েছে।
এশিয়ার কৃতী রাজনীতিবীদদের একজন লি। ব্রিটিশ শাসনের অধীনে একটি মশা-ভর্তি জলা জায়গা থেকে সিঙ্গাপুরকে সবচেয়ে বেশি মাথপিছু আয়ের একটি শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করার জন্য বিশ্বব্যাপী লি ব্যাপক প্রশংসিত।
লি এর পুত্র লি সেয়েন লং বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
