পাকিস্তানে ২ জঙ্গি নিহত
পাকিস্তানের পেশোয়ারের একটি তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার ঘটনায় দুই জঙ্গি-বিদ্রোহী নিহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা একটি গাড়িতে করে আসে গোরা কাবরিস্তান এলাকার তল্লাশি চৌকিতে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে দুই জঙ্গি-বিদ্রোহী নিহত হন।
এ ঘটনায় একজন সেনাসহ সাতজন আহত হয়েছেন।
