ইরাকি বাহিনীর দখলে তিকরিতের উত্তর-পূর্বাঞ্চল
ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইয়ে তিকরিত শহরের উত্তর-পূর্বাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে ইরাকের সরকারি বাহিনী।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সেনা ও শিয়া মিলিশিয়ারা কাদিসিয়া এলাকার একটি হাসপাতালে ইরাকি পতাকা উড়িয়েছে। এ এলাকার দুই-তৃতীয়াংশই তাদের দখলে।
তবে তিকরিতের দক্ষিণ-পশ্চিমের লড়াইয়ে এখন পর্যন্ত খুব বেশি আগাতে পারেনি ইরাকি বাহিনী।
ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি তিকরিত দখলের লড়াই ইরাকি বাহিনীর জন্য সবচেয়ে বড় অভিযান। এ অভিযানে ৩০ হাজার ইরাকি সেনা ও মিলিশিয়া বাহিনীর সঙ্গে সমন্বয় সাধনে সহায়তা করছে ইরান।
আইএস গতবছর জুনে তিকরিত দখল করে। বুধবার সকালে সামার যুদ্ধাভিযান কমান্ডের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তিকরিতের সবচেয়ে বড় এলাকা কাদিসিয়ার দুই-তৃতীয়াংশ এখন ইরাকি সেনা হাসিদ শাবি মিলিশিয়া বাহিনীর দখলে। কাছাকাছি একটি সামরিক হাসপাতালে ওড়ানো হয়েছে ইরাকের পতাকা।
তিনি আরো জানান, সরকারি বাহিনী উত্তর-পূর্বের সামারাও আইএস এর কাছ থেকে দখল করে নিয়েছে। তার মানে হচ্ছে, আল-আলম শহরটি এখন পুরোপুরি ইরাকি বাহিনীর দখলে রয়েছে।
