২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাচীন নগরী হাত্রা ধ্বংস করেছে আইএস’

ইসলামিক স্টেট (আইএস)  জঙ্গিরা ইরাকের আরেক প্রচীন নগরী হাত্রা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Mar 2015, 08:57 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

শনিবার ইরাকের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রনালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, মসুলের সরকারী কর্মকর্তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদন মন্ত্রনালয়ে পাঠিয়েছে। শনিবার আইএস জঙ্গিরা নগরীটি ধূলিসাৎ করে দেয়।

তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান ওই কর্মকর্তা। কারণ মন্ত্রনালয়ের হাতে এখনও কোন ছবি এসে পৌঁছায়নি।

তবে স্থানীয় এক ব্যক্তি রয়টার্সকে বলেন, “তিনি শনিবার ভোরে খুব শক্তিশালী একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন।”

হাত্রার কাছাকাছি বাসবাস করে এমন অনেকে বলেছে, আইএস জঙ্গিরা হাত্রার বড় কয়েকটি ভবন ধ্বংস করে দিয়েছে। নগরের অন্য অংশেও তারা বুলডোজার চালিয়েছে।

মসুল থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাত্রা নগরের অবস্থান। ২০১৪ সালের জুন থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরী ও এর আশেপাশের এলাকার আইএস এর নিয়ন্ত্রণে।

এরআগে কুর্দিস্থান ডেমক্রাটিক পার্টির (কেডিপি) স্থানীয় কর্মকর্তা সাঈদ মামুজিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, আইএস জঙ্গিরা হাত্রা নগরী ধ্বংস করতে শুরু করেছে।

“হাত্রা নগর অনেক বড় এবং সেখানে পারস্য সম্রাজ্যের অনেক ঐতিহাসিক নিদর্শন মজুদ রয়েছে।”

জঙ্গিরা এরই মধ্যে সেখানকার সোনা ও রুপা লুট করে নিয়ে গেছে বলেও জানান তিনি।

এ সপ্তাহের শুরুতে ইরাকের অ্যাসিরীয় সভ্যতার প্রাচীন নগরী নিমরুদ ধ্বংস করা শুরু করে আইএস  জঙ্গিরা। তারা সেখানে লুটপাট চালানোসহ বুলডোজার দিয়ে ঐতিহাসিক নিদর্শন গুঁড়িয়ে দেয়। বৃহস্পতিবার প্রথম এই খবর প্রকাশ পায়।

আইএস এর মতে, এই সব ঐতিহাসিক নিদর্শনগুলো ইসলামসম্মত নয়, তাই এগুলোকে  গুঁড়িয়ে দিতে হবে।

শুক্রবার ইউনেস্কো প্রধান ইরিনা বোকোভা এ ঘটনার নিন্দা করে বলেন, “প্রাচীন ইরাকের সমাজ ও সংস্কৃতির এইসব ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করা যুদ্ধাপরাধের সামিল।”

“রাজনৈতিক বা ধর্মীয় বিচারে মানব সভ্যতার এসব ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করার কোন মানেই হয় না।”