২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় লড়াইয়ে ১৩২ আইএস যোদ্ধা নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কুর্দি মিলিশিয়া বাহিনীর বিমান হামলায় গত শনিবার থেকে ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৩২ জন যোদ্ধা নিহত হয়েছে। লড়াই পর্যবেক্ষণকারী এক গোষ্ঠী একথা বলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

গত মাসে কোবানি থেকে কুর্দি ওয়াইপিজি বাহিনী আইএস কে হটিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো ওই লড়াইয়ে কুর্দি বাহিনী ৭০ টি গ্রাম দখল করে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ ইরাকের আইএস এর নিয়ন্ত্রণে রয়েছে এর সীমান্ত অঞ্চল।