২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুল দখলের লড়াইয়ে নামছে ইরাকি-কুর্দি বাহিনী

ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের মসুল শহর পুনরায় দখল করে নেয়ার প্রস্তুতি নিচ্ছে ২৫ হাজার সদস্যের ইরাকি-কুর্দি যৌথ সামরিক বাহিনী। এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 11:49 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

ঊর্ধ্বতন ওই সামরিক কর্মকর্তার কথায়, উত্তরাঞ্চলীয় এ শহর পুনর্দখলের অভিযান সম্ভবত এপ্রিল কিংবা মে মাসে শুরু হবে।

তিনি জানান, ইরাকের দ্বিতীয় বৃহত্তম এ শহরটি দখল করে আছে ১ হাজার থেকে ২ হাজার আইএস জঙ্গি। গত জুনে মসুল আইএস এর দখলে চলে যাওয়ার আগে শহরটিতে ১০ লাখেরও বেশি মানুষের বাস ছিল।