২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় হোটেলে গাড়িবোমায় নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গাড়িবোমা হামলায় ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসি’কে একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 10:41 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

রাজনীতিবিদদের আনাগোনা থাকা সেন্ট্রাল হোটেলে একটি গাড়িবোমা এবং একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। বন্দুকধারীরা এরপর শুক্রবারের নামাজের সময় হোটেলের মসজিদে গুলি চালায়।

সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে একজন এমপি এবং মোগাদিসুর ডেপুটি মেয়র রয়েছে। ইসলামিক জঙ্গি দল আল-শাবাব বলেছে, এ হামলার পেছনে রয়েছে তারা।

আল-কায়েদা সংশ্লিষ্ট এ দলটিকে দেশের প্রধান শহরগুলো থেকে হটিয়ে দেয়া হয়েছে। তবে দেশের দক্ষিণে এখনো পল্লী অনেক অঞ্চল তাদের দখলে রয়েছে।

হোটেলের চারপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিবিসি’র মোহাম্মেদ মোয়ালিমু।