২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনয়ী ও সহিষ্ণু ভাবমূর্তির চেষ্টায় মোদী

দিল্লির বিধানসভার নির্বাচনে বিজেপি’র পরাজয় ও সর্বস্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী নেতৃত্বে জন্য দলের ভিতরে সমালোচনার গুঞ্জনে নিজের ভাবমূর্তি নমনীয় করার চেষ্টা করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 02:58 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

জাতীয় নির্বাচনে ব্যাপক বিজয়ের পর আঞ্চলিক নির্বাচনেও অনেকগুলো বিজয়ের পর মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চলতি মাসে রাজধানী দিল্লিতে মারাত্মক হোচট খায়।

দিল্লির এই পরাজয়ের জন্য অনেকেই হিন্দু উগ্রবাদীবাদীদের প্রতি মোদীর নিরব সমর্থনকে দায়ী করেছেন।

নয়াদিল্লিতে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি’র এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, “দিল্লি নির্বাচনের ফলাফল একটা ঝাঁকুনি দিয়ে দলের হানিমুন পর্বের ইতি ঘটিয়েছে। আমরা যদি এখনই ভুল সংশোধন করে ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা না করি, তাহলে অন্যান্য রাজ্য নির্বাচনেও পরাজয় আসন্ন।”

দলের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমোদন না থাকায় নাম প্রকাশ করতে রাজী হননি তিনি।

সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়গুলোর আয়োজিত অনুষ্ঠানে হিন্দু জাতীয়তাবাদী মোদীর উপস্থিতি বিরল ঘটনা হলেও, দিল্লি নির্বাচনের এক সপ্তাহ পরই দিল্লির খ্রিস্টান সম্প্রদায়ের আয়োজিত এক সম্মেলনে আন্তঃধর্ম সহিষ্ণুতা নিয়ে দীর্ঘ প্রতিক্ষিত এক বক্তৃতা দিয়েছেন।

অপরদিকে বিজেপি’র মিত্র কঠোর হিন্দুত্ববাদী গোষ্ঠি বিশ্ব হিন্দু পরিষদ “নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়” এমন কোনো মন্তব্য না করতে ভারতজুড়ে ছড়িয়ে থাকা সংগঠনের সদস্যদের সর্তক করে দিয়েছে।

ট্যুইটারে নিজের অসন্তোষ জানানোর পর নিজ রাজ্য গুজরাটর একটি মন্দির থেকে মোদীর সন্তসদৃশ মূর্তি সরিয়ে নেয়া হয়েছে।

তারপর দাতব্য প্রতিষ্ঠানের জন্য নিজের নামাঙ্কিত নকশায় বানানো ডিজাইনার স্যুট নিলামে তুলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় স্যুটটি পরেছিলেন তিনি। ঘননীল এই স্যুটটিতে সোনার বোতাম লাগানো ছিল।

মোদী বিরোধীরা প্রধানমন্ত্রীর এই দামী স্যুট নিয়ে ব্যঙ্গ করেছিল। এমনকি পার্টির বিশ্বাসী কর্মীরা পর্যন্ত এর সমালোচনা করেছিলেন। এই স্যুটে চা’ওয়ালার ছেলে হিসেবে বিনীতভাবে শুরু করা মোদীর ভোটার-বন্ধু নির্বাচনী ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মনে করেছেন তারা।

এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে ও ভাবমূর্তির ক্ষতিপূরণ করতে মোদী সতর্ক হয়ে বিনয়ী ও সহিষ্ণু ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টায় আছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।