২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সেনাঘাঁটি আল কায়েদার দখলে

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ভোরবেলা হামলা চালিয়ে একটি বিশাল সেনাঘাঁটি দখল করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধারা। জঙ্গি ও অধিবাসীরা একথা বলেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Feb 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

ইয়েমেন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে জাতিসংঘ সতর্ক করে দেয়ার কয়েকঘন্টা পর আল কায়েদা ঘাঁটিটি দখল করে।

শাবওয়া প্রদেশের দক্ষিণের এ ঘাঁটিটিতে ২ হাজার সেনার একটি ব্রিগেড আছে। কয়েক ঘণ্টার প্রচণ্ড সংঘর্ষের পর এটি দখল করে নেয় জঙ্গিরা। অধিবাসী এবং স্থানীয় নিউজ সাইটগুলো একথা বলেছে।

আল কায়েদা সংশ্লিষ্ট আনসার আল-শরিয়া ট্যুইটারে বলেছে, তারা প্রবেশপথে একটি আত্মঘাতী বোমা পেতেছে এবং কিছু সেনাকে বন্দি করেছে।