২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের পরীক্ষায় টিকে গেলেন অ্যাবোট

কয়েক সপ্তাহের দ্বন্দ্বের পর অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব নিয়ে ভোটাভুটিতে ভালভাবেই উৎরে গেছেন প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2015, 10:59 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

তাকে নেতৃত্ব থেকে সরানোর লক্ষ্যে এ উদ্যেগ নেয়া হলেও বিরোধীদের বাসনা পূর্ণ হয়নি।

পার্টির নেতা ও উপনেতার পদ শূন্য ঘোষণার দাবী নিয়ে সোমবার আয়োজিত গোপন ভোটে প্রস্তাবটি ৬১- ৩৯ ভোটে পরাজিত হয়, জানিয়েছেন লিবারেল পার্টির এক কর্মকর্তা।

তবে নেতৃত্ব বজায় থাকলেও দলের ভিতর বিদ্রোহের উদ্যেগে তার অবস্থান দুর্বল হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ভোটের পর টেলিভিশনে সম্প্রচারিত এক সংক্ষিপ্ত ভাষণে তার রক্ষণশীল দলে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে দাবী করেন অ্যাবোট। ভাষণে তিনি দলে ও দেশ শাসনে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “লিবারেল পার্টিতে অস্থিরতা তৈরি হয়েছিল, তবে সেগুলো এখন অতীত হয়ে গেছে।”

“আমরা মনে করি আপনি যখন একটি সরকারকে নির্বাচিত করবেন, এক প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবেন, আপনি আপনার মন পরিবর্তন করার পরবর্তী সুযোগ না পাওয়া পর্যন্ত আপনি সেই সরকার ও প্রধানমন্ত্রীকে থাকতে দিবেন।”

তবে নেতৃত্ব রক্ষা পেলেও তার বিপক্ষে অনেক ভোট পড়ায় বিরোধীদের সঙ্গে অ্যাবোটকে সমঝোতা করতে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতে তিনি প্রধানমন্ত্রীত্ব ধরে রাখলেও ‘খোড়া হাঁসে’ পরিণত হবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।