ব্রাজিলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো ১৯৩০ সালের পর থেকে সবচেয়ে তীব্র খরায় পড়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী ইজাবেলা টেকজেইরা।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
24 Jan 2015, 11:34 AM
Updated :
12 Oct 2022, 03:12 PM
শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় এক জরুরি বৈঠকের পর তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
খরা নিয়ে ব্রাসিলিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকটিতে আরো পাঁচমন্ত্রী উপস্থিত ছিলেন।
পরিস্থিতি মোকাবেলায় সাও পাওলো, রিও ডি জেনিরো এবং মিনাস গেরাইস রাজ্যগুলোকে পানি বাঁচিয়ে চলতে হবে বলে জানিয়েছেন টেকজেইরা। পানি সঙ্কটকে “জটিল” ও “উদ্বেগজনক” বলে বর্ণনা করেছেন তিনি।
তিনি বলেন, “৮৪ বছর আগে ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এ ধরনের জটিল ও উদ্বেগজনক পরিস্থিতি আমরা কখনো দেখিনি।”
খরার কারণে ব্রাজিলের শিল্প কারখানা ও কৃষি ক্ষতিগ্রস্ত হবে বলে অনুমান করা হচ্ছে। এতে সঙ্কটে পড়া ব্রাজিলের অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎখাতেও খরার প্রভাব পড়ছে।
গ্রীষ্মকালের উত্তপ্ত আবহাওয়ায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
ঘন ঘন পানি সরবরাহ বন্ধ হওয়ার মাধ্যমে ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দারাই প্রথম সঙ্কটের আঁচ পেতে শুরু করেন। এরপর পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও সঙ্কট ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি মোকবেলায় সাও পাওলোর গভর্নর গেরাল্ডো আল্কমিন বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে বেশি পানি ব্যবহারের জন্য উচ্চমূল্য আরোপ, কম ব্যবহারকারীদের মূল্য ছাড় দেয়া এবং নদী থেকে শিল্প ও কৃষিখাতে পানি উত্তোলন নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে দেয়া।
তবে এই পরিস্থিতির জন্য সমালোচকরা দুর্বল পরিকল্পনা ও রাজনীতিকে দায়ী করেছেন।
ব্রাজিলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো ১৯৩০ সালের পর থেকে সবচেয়ে তীব্র খরায় পড়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী ইজাবেলা টেকজেইরা।
নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১১:৩৪, ২৪ জানুয়ারী ২০১৫ | আপডেট: ১৫:১২, ১২ অক্টোবর ২০২২