চীনে নৌকাডুবির ঘটনায় ২১ জনের মৃত্যু
চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংজি নদীতে নৌকাডুবিতে বিদেশিসহ অন্ততপক্ষে ২১ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকারীরা এখনো ওই ব্যক্তির সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নৌকাটিতে ২৫ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
ডুবে যাওয়া ‘ওয়ানশেনজো ৬৭’ নামে নবনির্মিত ওই নৌকাটি শনিবার সকালে তীরে নিয়ে আসা হয়েছে। জিংজিয়াং শহরের কাছে ফুবেই চ্যানেলে নৌকাটি ডুবে যায়।
উদ্ধারকারীরা তিন আরোহীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
শনিবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ নৌকাটির আরোহীদের নামের তালিকা প্রকাশ করেছে।
আরোহীদের মধ্যে আটজন বিদেশি রয়েছেন। তাদের মধ্যে সিঙ্গাপুরের চারজন আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও জাপানের একজন করে নাগরিক ছিলেন। নৌকাটিতে থাকা আরোহী ২৫ জনই ছিলেন পুরুষ।
কোম্পানিটি নৌকাটির পরীক্ষামূলক চালনা এবং যাতায়াতের পথ সম্পর্কে বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেনি বলে জানা গেছে।
পরীক্ষামূলকভাবে নৌকাটি বৃহস্পতিবার বিকালে চালনা করা হচ্ছিল। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে।
