সিরিয়ায় সেনা অভিযানে ৪০ জঙ্গি নিহত
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে জঙ্গি-সন্ত্রাসীদের গোপন আস্তানায় দেশটির সেনাবাহিনী অভিযান চালালে অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
বুধবার এই অভিযান চালানো হয় বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
অভিযানে সেনাবাহিনী জঙ্গি-বিদ্রোহীদের ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ ও গাড়িও ধ্বংস করেছে। অস্ত্রগুলোর মধ্যে বিমানবিধ্বংসী মেশিনগানও রয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, আল-শেখ মিসকিন শহরে সেনাবাহিনীর অভিযানে ১৫ জনেরও বেশি সন্ত্রাসী নিহত ও তাদের গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।
আর অপর শহর মাজাইরিব শহরে অভিযানে অন্ততপক্ষে ২৫ বিদ্রোহী-জঙ্গি নিহত এবং ভারী মেশিনগানসজ্জিত তাদের ব্যবহৃত গাড়িও ধ্বংস করা হয়েছে।
