ইয়েমেনে হাউতিদের ভবনে বিস্ফোরণ
ইয়েমেনের শিয়া মুসলিম হাউতি মিলিশিয়াদের একটি ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী সানার পশ্চিমাঞ্চলীয় এক জেলায় ভবনটির অবস্থান।
তবে এই বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে জানা গেছে।
ইয়েমেন উপদ্বীপের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে হাউতি মিলিশিয়ারা। এই গোষ্ঠীটিকে ইয়েমেনের আল কায়েদাসহ অন্যান্য সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলো শত্রুপক্ষ বলে গণ্য করে।
বিস্ফোরণের ফলে হাউতি মিলিশিয়াদের ব্যবহৃত ভবনের দেয়ালে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই ভবনটি শিয়া মুসলিম মিলিশিয়াদের এই গোষ্ঠীটির ঘাঁটি হিসেবে পরিচিত।
ইমেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, ভবনটির সামনেরি অংশের একটি জানালা ভেঙে পড়েছে এবং দরজার পাশের ইটগুলো খুলে গেছে।
তবে ছবিটি আসল কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।
২০১৪ সালের সেপ্টেম্বরে হাউতি গোষ্ঠী রাজধানী সানা ও পশ্চিমাংশের আশেপাশের নিয়ন্ত্রণ নেয়ার পর ইয়েমেনের আল-কায়েদার সঙ্গে লড়াই বেধে যায়।
সাম্প্রতিক সপ্তাগুলোতে হাউতি গোষ্ঠীকে লক্ষ করে ধারাবাহিক বোমা হামলা চালানো হচ্ছে।
