ফ্রান্সে বর্ষবরণে গাড়ি পোড়ানোর হার কমেছে
ফ্রান্সে নববর্ষবরণ উপলক্ষ্যে গাড়ি পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
দেশটির সরকারের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
২০১৩ সালের থার্টিফাস্ট নাইট উদযাপন ও নববর্ষবরণ উদযাপনে যে সংখ্যক গাড়ি পুড়িয়েছিল ফরাসিরা তার তুলনায় ২০১৪ সালের থার্টিফাস্টে ১২ শতাংশ কম গাড়ি পোড়ানো হয়েছে।
ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপনের রীতি শুরু হয় নব্বইয়ের দশকে। ফরাসি তরুণরাই নববর্ষ উদযাপনের রীতিটি দেশটির পূর্বাঞ্চল স্ট্রাসবার্গে শুরু করে। এরপর তা ক্রমান্বয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে।
বিগত থার্টিফাস্ট নাইটে প্যারিসসহ আরো কিছু শহরে ১০৬৭টি গাড়ি পোড়ানো হয় যা এ বছর ৯৪০ টিতে নেমে এসেছে।
থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে ফ্রান্সে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছিল এবং সারারাতই তা বজায় থাকে।
নববর্ষবরণকে সামনে রেখে ফ্রান্সে প্রায় ৯০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।
