নিউ ইয়র্কের সাবেক গভর্নর কুমো মারা গেছেন
নিউ ইয়র্কের সাবেক গভর্নর মারিও কুমো মারা গেছেন। ডেমক্রেটিক এই রাজনীতিবিদ তিন মেয়াদে গভর্নরের দায়িত্ব পালন করেছেন।
ছেলে এন্ড্রু দ্বিতীয় মেয়াদে নিউ ইয়র্কের গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টা আগেই ৮২ বছর বয়সী কুমো মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিবিসি বলছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ কয়েকবার প্রস্তাব পেয়েও তিনি তা গ্রহণ করেননি।
মারিও কুমো নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
১৯৮৮ ও ১৯৯২ সালে দুই দফা ডেমক্রেট পার্টি থেকে তাকে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুরোধ করা হলেও তিনি দুবারই অসম্মতি জানান।
কুমো ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত নিউ ইয়র্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়পর্বে তার বেশকিছু উচ্চাভিলাষী পরিকল্পনা অর্থ ঘাটতির অজুহাতে বন্ধ করে দেয়া হয়।
শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার ছেলে এন্ডুর দ্বিতীয় দফা গর্ভনরের দায়িত্ব গ্রহণের অভিষেক অনুষ্ঠানে যেতে পারেননি কুমো।
বর্তমান গর্ভনরের অভিষেক অনুষ্ঠানটি তাই কুমোর প্রতি সম্মান জানানোর অনুষ্ঠানে পরিণত হয়।
এন্ড্রু কুমো বলেন, “এখানে যারা এসেছেন তিনি (মারিও কুমো) তাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন।”
নিয় ইয়র্কে মৃত্যুদণ্ড চালুর ব্যাপারে আনা আইনে তিনি বেশ কয়েকবার ভেটো দিয়েছিলেন।
