২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর মেরুর বরফের আয়তনে ‘স্থিতিশীলতার লক্ষণ’

উত্তর মেরু বা আর্কটিক মহাসাগরের জমাট বরফ খুব দ্রুতই আগের আকার ফিরে পাচ্ছে, অনেক পর্যবেক্ষক সনাক্ত করার আগেই এটি ঘটেছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 03:08 PM

Updated : 25 Apr 2022, 05:07 PM

বৈশ্বিক উষ্ণতার কারণে গ্রীষ্মেকালে উত্তর মেরুতে ভাসমান বরফহীন জলপথ উন্মুক্ত হওয়ার সম্ভবনা দেখা দিলেও সেই পর্যায়ে পৌঁছতে আরো বেশ কিছু সময় লেগে যাবে বলে সাম্প্রতিক তথ্য-উপাত্তে আভাস পাওয়া যাচ্ছে।

ইউরোপীয় কৃত্রিম উপগ্রহ ক্রাইয়োস্যাট’র পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার এই সান্তনার খবর জানিয়েছে বিবিসি।

গ্রীষ্ম শেষে অক্টোবরে আর্কটিক অঞ্চলে বরফ জমা শুরুর প্রাক্কালে সেখানে ৭,৫০০ ঘনকিমি বরফের স্তর পেয়েছিল ক্রাইয়োস্যাট। ২০১৩ সালের একই সময়ে এই বরফের পরিমাণ ছিল ৮,৮০০ ঘনকিমি।

কিছুটা হ্রাস পাওয়ার পরেও দুটি অপক্ষাকৃত শীতল গ্রীষ্ম পার করার কারণে উত্তর মেরুর বরফের পরিমাণ প্রায় স্থিতিশীল থাকে আর পরে বাড়তে শুরু করে।

যদিও ১৯৮০’র দশকের অক্টোবরগুলোর ২০ হাজার ঘনকিমি’র তুলনায় আজকের বরফের পরিমাণ অনেক কম, তারপরও কমতে থাকা বরফের পরিমাণ স্থিতিশীল হওয়ার পর কিছুটা বাড়তেও শুরু করেছে।

এ বিষয়ে ক্রায়োস্যাটের তথ্য বিশ্লেষণ করে লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের নের্ক সেন্টারের মেরু পর্যবেক্ষণ ও মডেল তৈরিকরণ (সিপিওএম) বিভাগের গবেষক র্যা চেল টিলিং বলেন, “আমরা বরফ ক্রমাগত হ্রাস পাচ্ছে দেখছিলাম, কিন্তু অপেক্ষাকৃত ঠাণ্ডা গ্রীষ্মের জন্য নতুন করে আবার বাড়তে শুরু করেছে।”

বিবিসিকে তিনি বলেন, “গলন ঋতু ছোট হওয়ায় আকৃতি আবার বাড়তে শুরু করেছে।”

চলতি সপ্তাহে সান ফ্রানসিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের শরৎকালীন বৈঠকে নিজের গবেষণার ফলাফল তুলে ধরবেন ব্রিটিশ এই গবেষক।

মেরু অঞ্চল পর্যবেক্ষণ করার জ্যন ২০১০ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থা ক্রায়োস্যাট উপগ্রহটি উৎক্ষেপণ করে।