২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী বোমা হামলায় পাখি!

বিশ্বব্যাপী জঙ্গি সংগঠনগুলোর হামলা চালানোর সবচেয়ে ভয়ঙ্কর উপায় আত্মঘাতী বোমা হামলা। এতদিন এ কাজে মানুষকে ব্যবহার করা হলেও এবার পাখিকে ব্যবহারের চেষ্টা চলছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:15 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

আফগানিস্তানের পুলিশের সন্দেহ তালেবান জঙ্গিরা এ প্রচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি আফগান পুলিশ একটি পাখিকে গুলি করে হত্যা করেছে এবং পাখিটির গায়ে বিস্ফোরক দ্রব্য, জিপিএস ট্র্যাকার ও একটি ডেটনেটর বাঁধা ছিল বলে খবর পাওয়া গেছে।

আফগান পুলিশের বরাত দিয়ে ‘দ্য ডেইলি মেইল’ জানায়, পাখিটির পালকের নীচ থেকে তার বেরিয়ে ছিল। তাছাড়া, এর দেহের সঙ্গে একটি মোবাইল ফোন ডেটনেটর ও বিশেষভাবে তৈরি ‘বিস্ফোরক বেল্ট’ও বাঁধা ছিল।

আফগানিস্তানের উত্তরের প্রদেশ ফারইয়াবের নিরাপত্তা পর্যবেক্ষণ কর্মকর্তারা তুর্কেমেনিস্তান সীমান্তের কাছে আকাশে অদ্ভুত ধরনের একটি পাখি দেখে সন্দিহান হয়ে ওঠেন। তাছাড়া, এতবড় পাখি ওই এলাকায় সচরাচর দেখা যায় না বলেও তাদের সন্দেহ আরো বাড়ে।

‘এনবিসি নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে আফগান পুলিশ কর্মকর্তা আব্দুল নবী ইলহাম বলেন, “পাখিটিকে গুলি করার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়া পাখির দেহাবশেষের সঙ্গে অদ্ভুত ধরণের যন্ত্রাংশও দেখা যায়।”

“আমরা সমস্ত যন্ত্রাংশ এক জায়গায় জড়ো করি। তার মধ্যে আমরা জিপিএস ও ছোট ক্যামেরার যন্ত্রাংশের মতো দেখতে কিছু জিনিস পাই।”