যতদূর চোখ যায় কাঁটাতারের বেড়া দেখা যায়। কংক্রিটের পিলার দিয়ে এই কাটাতারের বেড়া পশ্চিম মিয়ানমারের পর্বত ও জলাভূমির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রয়টার্স
>>
রয়টার্স
Published :
01 Dec 2014, 04:05 PM
Updated :
13 Oct 2022, 12:52 PM
কাঁটাতারের ওই পাশে নাফ নদীর অপর পাড়ে ম্যানগ্রোভ বনের এবড়ো-খেবড়ো দিগন্ত। ওটা বাংলাদেশ।
মিয়ানমারের কর্মকর্তারা বলেন, ওখানে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীরা ওঁত পেতে আছে, তাদের দূরে রাখতেই অংশত এই কাঁটাতারের বেড়ার নকশা করা হয়েছে।
রাখাইন রাজ্যে কয়েকটি সাম্প্রতিক হামলার জন্য রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে (আরএসও) দায়ী করেছেন মিয়ানমারের কর্মকর্তারা। আরএসও এর নামটি রাখাইন রাজ্যে বসবাসকারী রাষ্ট্রহীন মুসলিম জনগোষ্ঠীটির নাম থেকেই নেয়া হয়েছে।
অধিকাংশ বিশেষজ্ঞ আরএসও’র অস্তিত্ব প্রায় নেই বলেই বিশ্বাস করেন। রোহিঙ্গাদের আরো চাপে রাখতেই্ আরএসও’র কথা বলা হয় বলে মনে করেন তাদের কেউ কেউ।
রাখাইন রাজ্যে প্রায় বর্ণবাদী পরিবেশে বসবাস করেন রোহিঙ্গারা। তাদের শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পায় না, বয়স্কদের কোনো চাকরিতে নেয়া হয় না আর অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থাও তেমন নেই।
২০১২ সালে বৌদ্ধ রাখাইনদের সঙ্গে রোহিঙ্গাদের সংঘর্ষ হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গা এলাকা ছেড়ে পালিয়ে যান। সংঘর্ষে কয়েকশ’ রোহিঙ্গাকে হত্যা করে রাখাইনরা। প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হন, যাদের অধিকাংশই রোহিঙ্গা।
ব্রাসেলসভিত্তিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ অক্টোবরে তাদের প্রকাশিত এক প্রতিবেদনে আরএসও’কে “সশস্ত্র সংগঠন হিসেবে মৃত” বলে মত প্রকাশ করে।
১৯৮০’র দশকের প্রথমদিকে আরএসও গঠিত হয়। ওই সময় মিয়ানমার সেনাবাহিনীর চালানো বড় ধরনের অভিযানে প্রায় দুই লাখ রোহিঙ্গাকে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছিল।
নব্বই দশক পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আরএসও’র ঘাঁটিতে অল্পকিছু জঙ্গিকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। এই ঘাঁটিটির অবস্থান ছিল মিয়ানমারের মানদাও জেলার সীমান্তের অপর পাশে।
রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ধারাবাহিক প্রাণঘাতী হামলার জন্য মিয়ানমারের কর্মকর্তারা আরএসও’কে দায়ী করেন।
চলতি বছরের ১৭ মে এক হামলায় মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের চার সদস্য নিহত হওয়ার জন্যও আরএসও’কে দায়ী করেন তারা।
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম তুলনায় রাখাইন বৌদ্ধরা সংখ্যায় দ্বিগুণ। কিন্তু মানদাও জেলার পাঁচ লাখ ১০ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ছয় শতাংশ রাখাইন।
মানদাও টাউনের প্রশাসক কাই সানের আশঙ্কা আরএসও’র এজেন্টরা জেলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে কট্টরপন্থী করে তুলতে পারে।
“তারা এখান থেকে লোক সংগ্রহ করে বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসতে পারে। প্রতিটি গ্রামে তাদের সংগঠনের শাখা আছে,” বলেন তিনি।
হুমকির এই আশঙ্কা রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে। রাজধানী নাইপিদোতে রাস্তায় পাশে টাঙানো পোস্টারে ‘সন্ধান চাই’ শিরোনামে চার আরএসও সন্দেহভাজনের ছবি দেয়া হয়েছে। এদের মধ্যে একজনকে “বিস্ফোরক বিশেষজ্ঞ” বলে উল্লেখ করা হয়েছে।
পোস্টারে তাদের কেন খোঁজা হচ্ছে তার উল্লেখ নেই। এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমারের স্পেশাল ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করা হলে “জাতীয় নিরাপত্তার” কথা বলে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করা হয়।
৩০ বছর ধরে মিয়ানমারের সংবাদ কভার করা সাংবাদিক ও লেখক বের্তিল লিন্টনার বলেন, “রোহিঙ্গা জঙ্গি একটি বানানো গল্প। এখন এর তেমন কোনো অস্তিত্ব নেই।”
মিয়ানমারের মানদাও জেলার সীমান্তের ওপারে বাংলাদেশের উখিয়ায় এক সময় আরএসও’র একটি ছোট শিবির ছিল, কিন্তু মিয়ানমারে তাদের কোনো তৎপরতা ছিল না বলে জানান তিনি।
উখিয়ায় যাদের প্রশিক্ষণ দেয়া হয়েছিল তারা রোহিঙ্গা ছিল না, বরং বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে তরুণ বাংলাদেশি জঙ্গি ছিল বলে জানিয়েছেন লিন্টনার।
বাংলাদেশ সরকার এসব জঙ্গি সংগঠনকে ভেঙে গুঁড়িয়ে দেয়ার পর আরএসও’ও নিষ্প্রভ হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
যতদূর চোখ যায় কাঁটাতারের বেড়া দেখা যায়। কংক্রিটের পিলার দিয়ে এই কাটাতারের বেড়া পশ্চিম মিয়ানমারের পর্বত ও জলাভূমির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রয়টার্স | >> | রয়টার্স
প্রকাশিত: ১৬:০৫, ১ ডিসেম্বর ২০১৪ | আপডেট: ১২:৫২, ১৩ অক্টোবর ২০২২