বাইজি শোধনাগারে প্রবেশ করেছে ইরাকি বাহিনী
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে কয়েকমাসের লড়াইয়ের পর মঙ্গলবার বাইজি শহরে দেশের সর্ববৃহৎ তেল শোধনাগারে প্রথমবারের মতো প্রবেশ করতে সক্ষম হয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। এক পুলিশ কর্নেলসহ রাষ্ট্রীয় টিভি একথা জানিয়েছে।
বাইজি শোধনাগার সুরক্ষা বাহিনীর পুলিশ কর্নেল সালেহ জাবের বলেন, “মসুল ব্যাটেলিয়ন নামক প্রথম ইরাকি সন্ত্রাসবিরোধী বহিনী ৫ মাসের মধ্যে এই প্রথম বাইজি শোধনাগারে প্রবেশ করেছে”।
রাষ্ট্রীয় টিভি ইরাকি বাহিনীর অগ্রযাত্রার সংবাদ প্রকাশ করেছে। কিন্তু কোনো ছবি দেখায়নি। তাৎক্ষণিকভাবে কোনো খবরই নিরপেক্ষভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার কারণে আইএস তাদের দখলে থাকা অঞ্চলে লড়াইয়ে আর কোনো অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়নি।
জুনে লড়াইয়ে প্রথমদিকে আইএস বাইজি শহর দখল করে তেল শোধনাগার অবরুদ্ধ করে। এখন এই শোধনাগারটি ইরাকি বাহিনীর কব্জায় চলে আসার খবরটি নিশ্চিত হলে তা হবে সশস্ত্র বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায়।
