২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সড়ক দুর্ঘটনায় ১০ ছাত্রের মৃত্যু

মিশরে এক গাড়ি দুর্ঘটনায় ১০ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 11:30 AM

Updated : 25 Apr 2022, 04:55 PM

বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রকে বহনকারী গাড়িটি একটি শুকনো নালার মধ্যে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নয় ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অপর এক ছাত্রের মৃত্যু হয়।

বুধবার দেশটিতে মরুভূমিতে মহাসড়কে এক গাড়ি দুর্ঘটনায় এক পরিবারের ১০ জন সদস্য নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রাজধানী কায়রো থেকে ৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

চলতি বছরের মধ্য অগাস্ট থেকে এ পর্যন্ত ১১০ জনেরও বেশি মিশরীয় সড়ক দুর্ঘটনায় নিহত ও ১২০ জনেরও বেশি আহত হয়েছেন।

দেশটির সরকারি প্রতিবেদনে জানা গেছে, সবচে জনবহুল এই আরব রাষ্ট্রটিতে সড়ক দুর্ঘটনায় বছরে ১২ হাজার মানুষের মৃত্যু হয়।