হংকং আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণী ভোট বাতিল
অপ্রত্যাশিতভাবে আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য নির্ধারিত ভোট বাতিল করেছেন হংকংয়ের গণতান্ত্রপন্থী আন্দোলনের সংগঠকরা।
রোববার গণতান্ত্রপন্থী আন্দোলনের অন্যতম সংগঠক ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলন ভোট বাতিল করার কথা ঘোষণা করে।
এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ মতপার্থক্যকে কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।
রোববার ও সোমবার দুইদিনব্যাপী এই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু রোববার ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভোট বাতিলের ঘোষণা দেয়া হয়।
