২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বাস দুর্ঘটনায় নিহত ৩০

মিশরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Oct 2014, 02:26 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তাসূত্র জানিয়েছে।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ।

আসওয়ানের উত্তরে এডফু শহরের বাইরে মরু মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবছর মিশরে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়ে থাকেন।

সড়কের দুরাবস্থা এবং বেপরোয়া চালনার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে।