২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবোলার বিস্তার নিয়ে শঙ্কা বাড়ছে যুক্তরাষ্ট্রে

পশ্চিম আফ্রিকার বাইরে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্ক বাড়ছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে বিমানবন্দরের প্রায় ২০০ বিমান পরিচ্ছন্নতাকর্মী কর্ম বিরতিতে চলে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 08:49 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ওদিকে, আইপ্রণেতারা পশ্চিম আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে মানুষের ভ্রমণ নিষিদ্ধ করার জন্য সরকারকে চাপ দিচ্ছেন।

‘পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই’ অভিযোগে লাগারডিয়া বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী যারা যাত্রীদের বমি ও বাথরুম পরিষ্কার করে তারা একদিনের কর্ম বিরতি পালন করেছে।

যুক্তরাষ্ট্রে ইবোলা সংক্রমণ ধরা পড়া প্রথম রোগী থমাস ডানক্যান বুধবার মারা যাওয়ার পর দেশটিতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ডানক্যান ১৯ সেপ্টেম্বর পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা সংক্রমণ মরামারি আকারে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া ব্রুয়েল বলেন, “পুরো দেশ এবং জনগণ ইবোলায় আক্রন্ত হওয়ার ভয়ে আতঙ্কিত।”

“তারা ভীত কারণ ইবোলায় আক্রন্ত ব্যক্তিদের মৃত্যুহার অনেক বেশি। ইবোলা আসলে কি ধরনের রোগ সেটা তাদের জানা ও বোঝা প্রয়োজন।”

যুক্তরাষ্ট্র সরকার আগামী সপ্তাহ থেকে দেশটির বড় পাঁচটি বিমানবন্দরে পশ্চিম আফ্রিকা থেকে আসা যাত্রীদের স্ক্যান করার ব্যবস্থা নিয়েছে।

ওদিকে, সরকারকে পশ্চিম আফ্রিকা থেকে কাউকে আমেরিকায় ঢুকতে না দেয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কয়েকজন আইনজ্ঞ।

গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ভিসা প্রদান বাতিল করার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

দেশটির বিধানসভার ২৩ জন রিপাবলিকান এবং তিনজন ডেমক্র্যাট সদস্য ওই চিঠিতে সই করেছেন। পশ্চিম আফ্রিকার ওই তিনটি দেশে ইবোলার প্রদুর্ভাব সবচেয়ে বেশি।

‘ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন’ (ডব্লিউএইচও) জানিয়েছে, মার্চে প্রথম ইবোলা রোগী সনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ রোগে আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ।