২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বাহিনীর ওপর হামলা হচ্ছে না: যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর চালানো বিমান হামলার সময় সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে কোনো হামলা পরিচালনা করা হচ্ছে না বলে আবারো জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 04:00 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

সোমবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালযের মুখপাত্র জেনিফার সাকি মন্ত্রণালয়ের এক সংবাদ বিফ্রিংয়ে এ কথা বলেছেন।

তিনি বলেন, “আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। আমাদের মনোযোগ আইএস’র দিকে।”

“আমরা নিশ্চিতভাবে সিরিয়ার বিরোধীদের সমর্থন করে যাবো, কিন্তু এ প্রসঙ্গে বলার মতো নতুন কিছু নেই আমার কাছে,” যোগ করেন তিনি।

সিরিয়া এবং ইরাক, উভয় দেশেই আইএস’র অবস্থান লক্ষ করে বিমান হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। আইএস’কে “শক্তিহীন এবং পরিশেষে ধ্বংস” করার লক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

তবে আইএস’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো স্থল সেনা পাঠানোর বিষয়টি বাতিল করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।