২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তান শহরের প্রধান শহর কোয়েটায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 11:56 AM

Updated : 25 Apr 2022, 04:47 PM

শনিবার রাতের এ হামলায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কোয়েটার পুলিশ কর্মকর্তা আব্দুল রাজাক চিমা জানিয়েছেন, শহরের শিয়া অধ্যুষিত এলাকা হাজারা টাউনে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের মধ্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

হাজারা টাউনের হাজারা নৃগোষ্ঠির শিয়ারা উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠিগুলোর হামলার লক্ষ্য বলে ধারণা করা হয়।

আহতদের শহরের বোলান হাসপাতাল ও সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বোমা হামলার পর সরকারি সব হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

২৪ ঘন্টায় শহরটিতে চালানো এটি দ্বিতীয় বোমা হামলা। এর আগে একই দিন সকালে ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণে সাতজন আহত হন। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ি লক্ষ্য করে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে মনে করছে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠি এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।