২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানে রাজবন্দিরা নিয়মিত নির্যাতনের শিকার

সাবেক সোভিয়েত রাষ্ট্র উজবেকিস্তানে ব্যাপকভাবে রাজবন্দিদেরকে নির্যাতন করা হয়। মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)শুক্রবার এক প্রতিবেদনে একথা বলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 11:43 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

১৯৯৮ সাল থেকে উজবেকিস্তানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইসলাম কারিমভ (৭৬) কোনো ভিন্নমতাবলম্বীকেই সহ্য করেন না।

এইচআরডব্লিউ’র ‘আনটিল দ্য ভেরি এন্ড: পলিটিক্যালি মোটিভেটেড ইমপ্রিজনমেন্ট ইন উজবেকিস্তান’ শীর্ষক প্রতিবেদনে নানা ধরনের নির্যাতনের প্রমাণস্বরূপ ৩৪ জন বিশিষ্ট রাজবন্দির কথা উল্লেখ করা হয়।

বন্দিদের স্বজনরাসহ সাবেক বেশ কিছু বন্দি, মানবাধিকার কর্মী এবং একজন সাবেক কারা কর্মকর্তাসহ ১৫০ জনেরও বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে নির্যাতনের প্রমাণ জোগাড় করেছে এইচআরডব্লিউ।

সংস্থাটি বলেছে, “২০ বছর বা তারও কম সময় কারাবন্দি থাকলেও তাদেরকে ভুলবশত জেল দেয়া হয়েছে এবং তাদের আর একদিনও কারাগারে থাকা উচিত না”।

ব্যাপকমাত্রার নির্যাতনের ব্যাপারে মন্তব্যের জন্য কোনো উজবেক কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে কারিমভ অতীতে বলেছেন, ইসলামি জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতেই তার এ কঠোর পদ্ধতির প্রয়োগ প্রয়োজন।