সিরিয়ায় আইএস’র তেলক্ষেত্রগুলোতে মার্কিন হামলা
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর তেল শোধনাগারগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন।
জঙ্গিদের বিরুদ্ধে তৃতীয় রাতের মত এ বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র, সৌদিআরব এবং ইউএই এ হামলা চালিয়ে ১৪ আইএস যোদ্ধা এবং ৫ নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, ওই শোধনাগারগুলোতে উৎপাদিত তেল থেকে আইএস এর দিনে ২০ লাখ ডলার রাজস্ব আয় হত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস এর মৃত্যুর চক্র গুঁড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছেন।
আইএস সম্প্রতি কয়েকমাসে ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকাসহ কয়েকটি তেলক্ষেত্র দখল করেছে। চোরাচালান করা অশোধিত তেল বিক্রির অর্থ দু’দেশের অর্থনীতির জন্যই সহায়ক।
যুক্তরাষ্ট্র ইরাকে আইএস জঙ্গিদের ওপর অগাস্ট থেকে প্রায় ২শ’ টি বিমান হামলা চালিয়েছে। সোমবার থেকে এ হামলা আরো জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, জঙ্গি বিমান এবং ড্রোন ব্যবহার করে চালানো সর্বসাম্প্রতিক হামলা চালানো হয়েছে স্বল্প মাত্রার তেল উৎপাদনকারী তেল শোধনাগারগুলোতে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, “আমরা এখনো তেলক্ষেত্রগুলোতে হামলার ফল খতিয়ে দেখছি। কিন্তু প্রাথমিকভাবে হামলা সফল হয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”
