২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে লিফট ভেঙে নিহত ১০

তুরস্কে ৪২ তলা একটি ভবনের নির্মাণ কাজ চলার সময় ৩২ তলা সমান উচ্চতা থেকে একটি লিফট ভেঙে পড়ে ১০ নির্মাণকর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 12:28 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

শনিবার রাতে ইম্তাম্বুলের সিসলি মেসিদিয়েকোই আবাসিক এলাকার নির্মাণাধীন তোরানলার সেন্টার ভবনে এ ঘটনা ঘটেছে।

নিহত নির্মাণকর্মীদের নিয়ে লিফটি উপরের দিকে ওঠার সময় ৩২ তলা পর্যন্ত উঠে ভেঙে পড়ে। ১৫ দিন আগেও লিফটি একবার ভেঙে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় তহবিলের অভাবে লিফটি ঠিকমতো মেরামত করা হয়নি বলে জানা গেছে।

ইস্তাম্বুলের গভর্নর হুসেইন আভনি মুতলু জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য দায়ী আট কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নির্মাণকর্মীদের এ মৃত্যুকে “খুব বেদনাদায়ক ও খুব দুঃখজনক” বলে বর্ণনা করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু।