২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত দক্ষিণ কোরিয়ার গায়িকা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চারদিন অজ্ঞান থাকার পর মারা গেছেন দক্ষিণ কোরিয়ার উদীয়মান পপ সঙ্গীত শিল্পী কন রিসায় (২৩)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:33 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজধানী সিউলের কাছে দুর্ঘটার পর ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন রিসায়ের সহকর্মী গো উন বি (২২)।

রিসায় গুরুতর আহত হওয়ায় সিউলের একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে অজ্ঞান ছিলেন তিনি।

গত বছর দক্ষিণ কোরিয়ার পাঁচজন তরুণী ‘লেডিস কোড’ নামের পপ দলটির  সূচনা করেন। রিসায় ছিলেন দলের জনপ্রিয় তারকা। গত মাসে তাদের সর্বশেষ গান কিস কিস মুক্তি পায়।