ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাপা ভ্যালিতে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে দুইজন গুরুতর আহত এবং বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কিছু বাড়িতে আগুন ধরে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।
২৫ বছরের মধ্যে ওই এলাকায় এটিই সবচেয়ে বড় ভূমিকম্প। নাপা শহর থেকে ৬ মাইল দক্ষিণে স্থানীয় সময় ভোররাতে এ ভূমিকম্প হয়।
অগ্নিনির্বাপণ কর্মীরা বাড়িঘরে লেগে যাওয়া আগুন নেভানোর চেষ্টা করছে।
নাপায় ১০ হাজারেরও বেশি বাড়ি এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ছয়মাইল পর্যন্ত এলাকাসহ আশেপাশের এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বাড়িঘর ভেঙে পড়ে নাপা এলাকাটিই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, বলছেন কর্মকর্তারা।
নাপার উত্তরাঞ্চলেও ধরে গেছে আগুন, ভেঙে গেছে বেশ কিছু পানির পাইপলাইন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার ভাঙা কাঁচ এবং ভবনের ধ্বংসস্তুপ।
