২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের শরণার্থী বাসে রকেট হামলা

পূর্ব ইউক্রেইনের লুহান্সক এলাকা থেকে শরণার্থীবাহী গাড়িবহরে রকেট এবং মর্টার হামলায় বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 09:41 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

নোভোভিতলিভকা গ্রামের কাছে এ হামলা চালানোর কথা অস্বীকার করেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। তবে ইউক্রেইন বিচ্ছিন্নতাবাদীরাই এ হামলা চালিয়েছে বলে দোষারোপ করেছে।

বিদ্রোহীদের একটি নিউজ আউটলেটে এলাকাটিতে প্রচণ্ড গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে।

ইউক্রেইন বাহিনী বিদ্রোহী-নিয়ন্ত্রিত লুহান্সকের উপকণ্ঠে অগ্রসর হয়েছে। যে এলাকাটিতে মৌলিক সামগ্রী সরবরাহ শেষ হয়ে আসছে।

সামরিক মুখপাত্র আন্দ্রি লাইশেনকো বলেছেন, লুহান্সকের পূর্বে রাস্তায় রাশিয়ার অস্ত্রসজ্জিত ‘জঙ্গিরা’ একটি শরণার্থী গাড়িবহরে মর্টার এবং গ্রাদ রকেট ছুড়েছে।

এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়। আরেক সামরিক মুখপাত্র বলেছেন, মানুষজন সব গাড়ির ভেতরেই পুড়ে মারা গেছে। রুশপন্থি বিদ্রোহীদের স্বঘোষিত ‘দোনেস্ক পিপলস রিপাবলিক’ এর আন্দ্রেই পুরগিন বিদ্রোহী বাহিনীর গাড়িবহরে হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী ওই রাস্তায় অবিরাম বিমান এবং গ্রাদ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তারা গত কয়েকমাসে যা না মানুষ মেরে আসছে তার চেয়ে বেশি মানুষ মেরেছে।

লুহান্সকে চলছে অবিরাম গোলা হামলা। সেখানে সাধারণ মানুষ পানি, খাবার ও বিদ্যুৎ সঙ্কটে ভুগছে।