সড়ক বিভাজকে ঘুমন্ত ১৩ জনের উপর দিয়ে গেল গাড়ি, নিহত ১
ভারতের রাজধানী নয়া দিল্লির একটি সড়কের বিভাজকের উপর ঘুমন্ত ১৩ জনের উপর দিয়ে গাড়ি চালিয়ে নেয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতের এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ওই ঘটনায় গ্রেপ্তার রিশি কুমার (৩০) একজন আবাসন ব্যবসায়ী। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা পুলিশের।
দুর্ঘটনার সময় গাড়িতে তার সঙ্গে এক নারী আত্মীয় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
