২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

জার্মানিতে জাতীয় মহাসড়কে এক দুর্ঘটনায় অন্ততপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 03:40 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরের কাছের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিনহুয়া।

একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যবর্তী বেড়া ভেঙে অপরপাশের একটি ভ্যানকে আঘাত করলে হতাহতের এ ঘটনা ঘটে।

এতে ভ্যানটির সাত যাত্রী ও বাসের দুজন যাত্রী নিহত হন।