২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে রুশ জঙ্গি বিমান ইরাকে

রাশিয়ার জঙ্গি বিমানের প্রথম চালান দেশে পৌঁছানোর কথা জানিয়েছে ইরাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 06:16 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ব্যবহৃত পাঁচটি সুখোই বিমান তিন/চার দিনের মধ্যেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামবে। বিমানগুলো শনিবার ইরাকে পৌঁছায়। আরো বিমান আসছে বলেও একই সঙ্গে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ৩৪ টি এফ-১৬ জঙ্গি বিমান পেতে অনেক দেরি হবে- এটি নিশ্চিত হওয়ার পর ইরাক সরকার রাশিয়া থেকে জঙ্গি বিমান কিনল। ইরাকের বিভিন্ন সামরিক বিমান ঘাঁটিতে বিমানগুলো অবতরণ করেছে।

জঙ্গি বিমানগুলো দিয়ে অভিযান শুরু হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আরও গতি আসবে বলে আশা করছেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি।

ইরাকের সরকারি বাহিনী এ মুহূর্তে তিকরিত শহর জঙ্গিদের কাছ থেকে পুনর্দখলের লড়াই চালাচ্ছে।